ইরানের হামলায় বাহরাইনে আহত দুই বাংলাদেশিকে হাসপাতালে দেখতে গেলেন রাষ্ট্রদূত

বুলেটিন ডেস্ক

প্রবাস

বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রইস হাসান সরোয়ার সম্প্রতি ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত হয়ে চিকিৎসাধীন দুই প্রবাসী বাংলাদেশিকে দেখতেহাসপাতালে

2026-03-05T11:55:24+00:00
2026-03-05T11:55:24+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইরানের হামলায় বাহরাইনে আহত দুই বাংলাদেশিকে হাসপাতালে দেখতে গেলেন রাষ্ট্রদূত
বুলেটিন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ১১:৫৫ এএম   (ভিজিট : ৬৩)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রইস হাসান সরোয়ার সম্প্রতি ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত হয়ে চিকিৎসাধীন দুই প্রবাসী বাংলাদেশিকে দেখতে হাসপাতালে গেছেন।

বুধবার (৪ মার্চ) তিনি কিং হামাদ হাসপাতালে গিয়ে আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

বাহরাইনের বাংলাদেশ দূতাবাস জানায়, সাম্প্রতিক হামলায় আহত বাংলাদেশি প্রবাসী নাজিমউদ্দিন ও কামরুল ইসলাম বর্তমানে কিং হামাদ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রাষ্ট্রদূত রইস হাসান সরোয়ার বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাহরাইন ডিফেন্স ফোর্সের (বিডিএফ) ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে তাদের দেখতে যান। 

এ সময় রাষ্ট্রদূত আহতদের চিকিৎসার বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। তিনি চিকিৎসায় সন্তোষ প্রকাশ করেন এবং আহত দুই প্রবাসীর দ্রুত সুস্থতা কামনা করেন। পরিদর্শনকালে রাষ্ট্রদূতের পক্ষ থেকে আহতদের পরিবারের সদস্যদের সব ধরনের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।





Loading...
Loading...


প্রবাস এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy