পোরশা সীমান্তে মালিকবিহীন ২৮ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার

পোরশা (নওগাঁ) প্রতিনিধি

সারাবাংলা

নওগাঁর পোরশা সীমান্তে মালিকবিহীন ২৮ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে ১৬ বিজিবি নওগাঁ ব্যাটালিয়নের নিতপুর বিওপির টহল দল।বুধবার

2026-03-05T12:08:48+00:00
2026-03-05T12:08:48+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
পোরশা সীমান্তে মালিকবিহীন ২৮ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার
পোরশা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ১২:০৮ পিএম   (ভিজিট : ৯৪)
নওগাঁর পোরশা সীমান্তের ধাওয়াপাড়া আমবাগান এলাকা থেকে উদ্ধার করা মালিকবিহীন ২৮ বোতল ভারতীয় ফেন্সিডিল।
X

নওগাঁর পোরশা সীমান্তের ধাওয়াপাড়া আমবাগান এলাকা থেকে উদ্ধার করা মালিকবিহীন ২৮ বোতল ভারতীয় ফেন্সিডিল।

নওগাঁর পোরশা সীমান্তে মালিকবিহীন ২৮ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে ১৬ বিজিবি নওগাঁ ব্যাটালিয়নের নিতপুর বিওপির টহল দল।

বুধবার রাত ৮টার দিকে বিভিন্ন সোর্সের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব ফেন্সিডিল উদ্ধার করা হয়। নিতপুর বিওপির সীমান্ত মেইন পিলার ২৩১ থেকে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে টেকঠা এলাকার ধাওয়াপাড়া আমবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় বোতলগুলো জব্দ করা হয়।

হাবিলদার আল-আমিনের নেতৃত্বে চোরাচালান প্রতিরোধ টহলদল মালিকবিহীন অবস্থায় ফেন্সিডিলগুলো উদ্ধার করে। উদ্ধারকৃত ফেন্সিডিলের সিজার মূল্য প্রায় ১১ হাজার ২০০ টাকা বলে জানানো হয়েছে।

১৬/ডি কোম্পানি, নিতপুর বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার সেখ আব্দুল জব্বার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পোরশা থানায় জমা দেওয়া হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy