পাগলাটে মানুষদের হাতে পারমাণবিক অস্ত্র থাকলে খারাপ কিছু ঘটে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

আমরা যদি দুই সপ্তাহের মধ্যে ইরানেহামলা না করতাম, তাহলে তারা একটি পারমাণবিক অস্ত্র পেয়ে যেত বলে জানিয়েছেন মার্কিন

2026-03-05T12:59:56+00:00
2026-03-05T13:06:35+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
পাগলাটে মানুষদের হাতে পারমাণবিক অস্ত্র থাকলে খারাপ কিছু ঘটে: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ১২:৫৯ পিএম  আপডেট: ০৫.০৩.২০২৬ ১:০৬ পিএম  (ভিজিট : ৫৬)
ফাইল ছবি
X

ফাইল ছবি

আমরা যদি দুই সপ্তাহের মধ্যে ইরানে হামলা না করতাম, তাহলে তারা একটি পারমাণবিক অস্ত্র পেয়ে যেত বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  হামলার বিষয়ে তিনি বলেন, পাগলাটে মানুষদের হাতে পারমাণবিক অস্ত্র থাকলে খারাপ কিছু ঘটে।

হোয়াইট হাউজে এক গোলটেবিল বৈঠকে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। ইরান দীর্ঘদিন ধরেই বলে আসছে যে, তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ। কিন্তু আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র মহাপরিচালক মঙ্গলবার সামাজিক মাধ্যমে লিখেছেন, সংস্থাটি এ বিষয়টি নিশ্চিত করতে পারছে না।

তিনি বলেন, ইরান পারমাণবিক বোমা বানাচ্ছে- এমন কোনো প্রমাণ না থাকলেও প্রায় অস্ত্রমাত্রার কাছাকাছি সমৃদ্ধ ইউরেনিয়ামের বড় মজুদ এবং পরিদর্শকদের পূর্ণাঙ্গ প্রবেশাধিকার না দেওয়া গভীর উদ্বেগের কারণ।

গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানে আকস্মিক যৌথ হামলা চালায় ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ দেশটির শীর্ষ কয়েকজন কর্মকর্তা নিহত হয়েছেন বলে জানা যায়।





  বিষয়:   ইসরায়েল  ইরান  ইরান-ইসরায়েল-সংঘাত  ডোনাল্ড-ট্রাম্প  মধ্যপ্রাচ্য-সংকট  মধ্যপ্রাচ্য 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy