নীলফামারীতে শিক্ষককে শারীরিক নির্যাতন করায় প্রতিবাদ সভা

স্টাফ রিপোর্টার, নীলফামারী

সারাবাংলা

নীলফামারী সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে প্রতিষ্ঠানের সামনে তীব্র

2026-03-05T15:46:05+00:00
2026-03-05T15:46:05+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
নীলফামারীতে শিক্ষককে শারীরিক নির্যাতন করায় প্রতিবাদ সভা
স্টাফ রিপোর্টার, নীলফামারী
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ৩:৪৬ পিএম   (ভিজিট : ১৪২)
প্রতিবাদ সভা
X

প্রতিবাদ সভা

নীলফামারী সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে প্রতিষ্ঠানের সামনে তীব্র নিন্দা ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। 

অভিযোগে জানানো হয়, নীলফামারী সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজের পার্টটাইম শিক্ষক হাসান মাহমুদকে শহরের উকিলের মোড়ে ভুয়া ও মিথ‍্যা অপবাদ দিয়ে জ‍্যোতি টেইলার্সের মালিক আবু সাঈদ ও তার ভাড়া করা সন্ত্রাসী বাহিনী কর্তৃক দেশীয় অস্ত্র, লাঠি-সোঠা, লোহার পাইপ ও রড দিয়ে শারীরিক  নির্যাতন করে গুরুত্বর জখম করা হয়। তারই প্রতিবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। 

এতে বক্তব‍্য রাখেন প্রতিষ্ঠানের অধ‍্যক্ষ প্রকৌশলী মোঃ সিদ্দিক সফিকুল ইসলাম, ইন্সট্রাক্টর আরিফ বিল্লাহ, মাহমুদুল হাসান ও সামছুস জ্জামান মহসিনসহ আরো অনেকে।

বক্তারা বলেন, শিক্ষক জাতি গঠনের কারিগর। উক্ত শিক্ষকের দোষ ত্রুটি থাকলে প্রতিষ্ঠান প্রধানকে অবগত করা উচিত ছিল। তা না করে, তারা ভুয়া ও মিথ্যা অপবাদ দিয়ে পথ রোধ করে পার্টটাইম শিক্ষক হাসান মাহমুদকে শারীরিক নির্যাতন করা তাদের ঠিক হয়নি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy