নাভারন বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৩ দোকানকে অর্থদণ্ড

যশোর প্রতিনিধি

সারাবাংলা

রমজান মাস উপলক্ষে যশোরের শার্শা উপজেলার নাভারন বাজারে তদারকি অভিযান চালিয়ে তিনটি দোকানকেমোট ৫০ হাজার টাকা জরিমানা করেছে

2026-03-05T16:46:59+00:00
2026-03-05T16:46:59+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
নাভারন বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৩ দোকানকে অর্থদণ্ড
যশোর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ৪:৪৬ পিএম   (ভিজিট : ৬১)
X

রমজান মাস উপলক্ষে যশোরের শার্শা উপজেলার নাভারন বাজারে তদারকি অভিযান চালিয়ে তিনটি দোকানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত যশোর জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে সরবরাহ না করায় নাভারন বাজারের মেসার্স আলভি স্টোরকে ৫ হাজার টাকা এবং মফিজুর স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একই আইনের ৪৩ ধারায় অবৈধ প্রক্রিয়ায় খাদ্যপণ্য উৎপাদন ও বিপণনের দায়ে নাভারন ডেয়ারীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, তিনটি প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, যশোরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান। এ সময় ক্যাবের সদস্য ও জেলা এবং থানা পুলিশের দুটি টিম উপস্থিত থেকে সহযোগিতা করে।

জনস্বার্থে এ ধরনের তদারকি অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy