লৌহজংয়ে কোস্ট গার্ডের অভিযানে ৩৮০০ কেজি জাটকা জব্দ

মুন্সীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

সারাবাংলা

মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মাসেতুর টোলপ্লাজা সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে একটি বাস থেকে ৩ হাজার ৮০০ কেজি জাটকা আটক করেছে

2026-03-05T20:14:24+00:00
2026-03-05T20:14:24+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
লৌহজংয়ে কোস্ট গার্ডের অভিযানে ৩৮০০ কেজি জাটকা জব্দ
মুন্সীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ৮:১৪ পিএম   (ভিজিট : ৫৩)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মাসেতুর টোলপ্লাজা সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে একটি বাস থেকে ৩ হাজার ৮০০ কেজি জাটকা আটক করেছে কোস্ট গার্ড। বুধবার (৪ মার্চ) রাত ১১টার দিকে মুন্সীগঞ্জের পদ্মা উত্তর থানার পদ্মাসেতুর টোলপ্লাজা সংলগ্ন এলাকা থেকে জাটকাগুলো জব্দ করা হয়।

বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার (বিএন) সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে কম্পোজিট স্টেশন পদ্মা কর্তৃক মুন্সীগঞ্জের পদ্মা উত্তর থানার পদ্মাসেতুর টোলপ্লাজা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহজনক একটি বাস তল্লাশি করে প্রায় ২৬ লাখ ৬০ হাজার টাকা মূল্যের তিন হাজার ৮০০ কেজি জাটকা জব্দ করা হয়। একপর্যায়ে চালক ও চালকের সহযোগীর মুচলেকা নিয়ে বাস ছেড়ে দেয়া হয়।
পরে জব্দকৃত জাটকা সংশ্লিষ্ট মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও গরিব দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়।
কোস্ট গার্ড জানায়, মৎস্যসম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy