ঢামেক নার্সের লাশ উদ্ধার, যা লেখা চিরকুটে

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

পুরান ঢাকার একটি বাসা থেকে নাহিদা আক্তার ববি (২৯) নামে এক নার্সের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ

2026-03-06T16:50:25+00:00
2026-03-06T16:50:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঢামেক নার্সের লাশ উদ্ধার, যা লেখা চিরকুটে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ৪:৫০ পিএম   (ভিজিট : ৮৪)
ফাইল ছবি
X

ফাইল ছবি

পুরান ঢাকার একটি বাসা থেকে নাহিদা আক্তার ববি (২৯) নামে এক নার্সের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় মরদেহের পাশে স্বামী-শ্বশুরবাড়ির বিচার চেয়ে লেখা একটি চিরকুট পাওয়া যায়।

আজ শুক্রবার (৫ মার্চ) দুপুরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

নিহত ববি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নার্স হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি সিরাজগঞ্জ সদর উপজেলার রেলওয়ে কলোনি এলাকায়। 

নিহত ববির মামাতো ভাই ফরহাদ হোসেন জানান, পুলিশের মাধ্যমে তারা ববির মৃত্যুর খবর পান। পরে তারা ওই বাসায় গিয়ে ববির মরদেহ দেখতে পান। তবে ঘটনার বিস্তারিত বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, বৃহস্পতিবার রাতে খবর পেয়ে হোসেনি দালান এলাকার একটি বাসা থেকে ওই নার্সের মরদেহ উদ্ধার করা হয়। বাসার একটি কক্ষের ভেতরে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাকে ঝুলতে দেখা যায়।

প্রতিবেশীদের বরাত দিয়ে তিনি আরও জানান, বৃহস্পতিবার ইফতারের সময় স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে স্বামী বাসা থেকে বের হয়ে যান। রাতে বাসায় ফিরে দরজা ভেতর থেকে বন্ধ পান তিনি। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ দেখতে পান।

মৃত্যুর আগে ববি একটি চিরকুট লিখে রেখে গেছেন উল্লেখ করে ওসি বলেন, সেখানে লেখা রয়েছে স্বামী ইলিয়াসসহ তার শ্বশুরবাড়ির লোকজনের বিচার করতে হবে।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy