ইরানের ভয়াবহ মিসাইল হামলায় কাঁপল তেল আবিব

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের রাজধানী তেল আবিবজুড়ে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার (৬ মার্চ) ভোরে এসব

2026-03-06T19:58:30+00:00
2026-03-06T19:58:30+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইরানের ভয়াবহ মিসাইল হামলায় কাঁপল তেল আবিব
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ৭:৫৮ পিএম   (ভিজিট : ১০৪)
ইরানের মিসাইল হামলা
X

ইরানের মিসাইল হামলা

ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের রাজধানী তেল আবিবজুড়ে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার (৬ মার্চ) ভোরে এসব হামলা চালানো হয়।

ইরানের  ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) বলেছে, আজ শুক্রবার তাদের ‘অপারেশন ট্রু প্রমিস ৪’–এর ২১তম ধাপের অংশ হিসেবে তেল আবিবের দিকে খেইবার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স বলছে, শুক্রবার সকালে ইরান থেকে ছোড়া একাধিক রকেট প্রতিহত করার চেষ্টা চালায় ইসরাইলের প্রতিরক্ষা ব্যবস্থা। এই সময় আকাশে বাধা দেওয়ার (ইন্টারসেপ্ট) চেষ্টার মধ্যেই বড় বড় বিস্ফোরণের শব্দ শোনা যায়। এই বিস্ফোরণের শব্দ তেল আবিবসহ ইসরাইলের বিভিন্ন এলাকায় শোনা গেছে।

ইসরায়েলি পুলিশ জানিয়েছে, মধ্য ইসরায়েলের কয়েকটি স্থানে পড়া ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের ঘটনাস্থল তারা সামাল দিচ্ছে। এতে কিছু ক্ষয়ক্ষতি হলেও কেউ আহত হয়নি। তেল আবিবের একটি ভবনে ক্ষেপণাস্ত্র আঘাত করলে সেখানকার বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়।

এছাড়া শহরের আরেকটি আবাসিক এলাকায় প্রতিহত করা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আগুন লাগলে দমকল বাহিনী তা নেভানোর চেষ্টা চালায়।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy