প্রকাশ: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ৬:৩৮ পিএম (ভিজিট : ৫৭)

X
সংগৃহীত ছবি
নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ এক রাতে পৃথক অভিযানে ছিনতাইকারী মাদককারবারি নারীসহ বিভিন্ন অপরাধে ৩৪ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
সিদ্ধিরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) আবদুল বারিক এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে একটি চৌকস অভিযানিক দল বৃহস্পতিবার (৫মার্চ) রাতে থানার বিভিন্ন এলাকায় অভিযান চালায়।
গ্রেপ্তারকৃতরা বিভিন্ন অপরাধের সাথে জড়িত বলে জানা গেছে। পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি নির্দেশনায় সিদ্ধিরগঞ্জ থানা ওসি আব্দুল বারিক থানার বিভিন্ন এলাকায় মাদককারবারি ও ছিনতাইকারীর বিরুদ্ধে এ অভিযান চালায়।
এসময় জিআর মামলা ও সাজা গ্রেফতারী পরোয়ানা মুলের আসামীসহ ৩৪জনকে গ্রেফতার করতে সক্ষম হন।গ্রেফতারকৃতরা হলো মোঃ সজীব -(২৭), মোঃ শুভ মিয়া-(২০), মোঃ শাহজালাল (২৫), হৃদয় (৩৫), মোঃ নুর ইসলাম ওরফে বাবু (৩৫), পারভীন আক্তার (৩৫), সুমী (২৬), মিঠুন (৩২), ইব্রাহিম (৪৫), নাছির (২৮), নাদিম হোসেন (২৮), শাহনাজ (৪৫), ইসরাত জাহান (৫০), নুরুল হুদা (৪২), লিমা (৩০), স্বপন (৪০), আশিক (২৩), জাহিদ (২২), আকাশ (২২), আরমান (৪৫), ইয়াছিন (২৩)।
এছাড়াও সাজা গ্রেফতারী পরোয়ানা মুলে ২জন,জিআর মামলা ওয়ারেন্ট ৫ জন ও অন্যান্য মামলার ৬ জন সহ মোট ৩৪ জনকে একরাতে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকার থেকে গ্রেফতার করে পুলিশ। সিদ্ধিরগঞ্জ থানা ওসি আব্দুল বারিক জানান মাদক কারবারি, ছিনতাইকারী ও চোরদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে। সমাজের মানুষ শান্তিতে বসবাস করতে পুলিশ আইন অনুযায়ী কাজ করাবেন বলে জানান।