জ্বালানি সংকটের শঙ্কার মধ্যেই হরমুজ প্রণালি নিয়ে ইরানের নতুন বার্তা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার মধ্যেই নতুন

2026-03-07T09:19:25+00:00
2026-03-07T09:19:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জ্বালানি সংকটের শঙ্কার মধ্যেই হরমুজ প্রণালি নিয়ে ইরানের নতুন বার্তা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ৯:১৯ এএম   (ভিজিট : ৭২)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার মধ্যেই নতুন বার্তা দিয়েছে ইরান। দেশটি জানিয়েছে, প্রণালিটি সম্পূর্ণভাবে বন্ধ করার কোনো পরিকল্পনা তাদের নেই।

তবে ইরান সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত কোনো জাহাজ হরমুজ প্রণালি দিয়ে চলাচলের চেষ্টা করলে সেগুলোকে লক্ষ্যবস্তু করা হতে পারে।


শনিবার (৭ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ আপডেটে জানানো হয়, ইরানের সামরিক বাহিনীর এক মুখপাত্র বলেছেন মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে প্রণালিতে জাহাজ চলাচল আগের তুলনায় কমে গেছে।

তিনি বলেন, যে কোনো জাহাজ চাইলে হরমুজ প্রণালি অতিক্রম করতে পারবে, তবে এর নিরাপত্তার দায়িত্ব সংশ্লিষ্ট জাহাজ কর্তৃপক্ষকেই নিতে হবে।

একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের কোনো জাহাজ হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করে, আমরা সেগুলোকে লক্ষ্যবস্তু করব।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ দিয়ে গত বছর প্রতিদিন প্রায় ১ কোটি ৫০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল এবং প্রায় ৫০ লাখ ব্যারেল তেলজাত পণ্য পরিবহন করা হয়েছে। এসব জ্বালানির বড় অংশই এশিয়ার বিভিন্ন দেশে সরবরাহ করা হয়।


তবে সাম্প্রতিক উত্তেজনা ও নতুন বিধিনিষেধের কারণে তেলবাহী ট্যাংকারের চলাচল উল্লেখযোগ্যভাবে কমে গেছে। সংশ্লিষ্টদের ধারণা, ইরানের সর্বশেষ ঘোষণার ফলে হরমুজ প্রণালি দিয়ে আবারও তেলবাহী জাহাজ চলাচল কিছুটা বাড়তে পারে।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy