প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ১১:২১ এএম (ভিজিট : ১৯৬)

X
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পরিবেশক সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পরিবেশক সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) সন্ধায় পৌরশহর সড়ক বাজার নাইয়র ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আখাউড়া পরিবেশ সংগঠনের সভাপতি মাহমুদুল হাসানের সভাপতিত্বে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন আখাউড়া থানার ওসি তদন্ত তানভীর আহাম্মদ, অত্র সংগঠনের উপদেষ্টা হাজী আলী আজগর, সাধারণ সম্পাদক রতি রঞ্জন দাস, সাংগঠনিক সম্পাদক মোঃ সুমন মিয়া,মোঃ মোস্তাকিম মিয়া প্রমুখ।
ইফতারের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, রমজান মাস আত্মশুদ্ধি, সহমর্মিতা ও ত্যাগের শিক্ষা দেয়। এ সময় তারা দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করেন।
বক্তারা বলেন,আমাদের এই সংগঠনটি ২০১৩ সালে যাত্রা শুরু হয়,নেতাকর্মীদের ঐক্য ও সংগঠনের প্রতি আন্তরিকতা আগামী দিনে সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করবে।