ইসরায়েল লক্ষ্য করে নতুন করে হামলা চালিয়েছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইসরায়েল লক্ষ্য করে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। শুক্রবার নতুন এই হামলা শুরু হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি

2026-03-07T11:56:37+00:00
2026-03-07T11:56:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ইসরায়েল লক্ষ্য করে নতুন করে হামলা চালিয়েছে ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ১১:৫৬ এএম   (ভিজিট : ৪৯)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ইসরায়েল লক্ষ্য করে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। শুক্রবার নতুন এই হামলা শুরু হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।

ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ইরান থেকে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এসব ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে।

এদিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, তারা নতুন দফায় হামলা শুরু করেছে। এটি তাদের ২৩তম দফা হামলা।

ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম আইআরজিসির বিবৃতির বরাত দিয়ে জানিয়েছে, ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হচ্ছে।

আইআরজিসির এই ঘোষণা এমন সময় এলো, যখন ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে—ইরান থেকে ইসরায়েলের দিকে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে এবং সেগুলো প্রতিহত করতে প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে।






Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy