কংগ্রেসের অনুমোদন ছাড়াই দুই মিত্রদেশকে সামরিক সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রকংগ্রেসের অনুমোদন ছাড়াই ইসরায়েলের কাছে প্রায় ১৫১ দশমিক ৮ মিলিয়ন ডলার মূল্যের গোলাবারুদ ও সামরিক সহায়তার একটি সম্ভাব্য

2026-03-07T12:43:14+00:00
2026-03-07T12:48:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কংগ্রেসের অনুমোদন ছাড়াই দুই মিত্রদেশকে সামরিক সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ১২:৪৩ পিএম  আপডেট: ০৭.০৩.২০২৬ ১২:৪৮ পিএম  (ভিজিট : ৮২)
ফাইল ছবি
X

ফাইল ছবি

যুক্তরাষ্ট্র কংগ্রেসের অনুমোদন ছাড়াই ইসরায়েলের কাছে প্রায় ১৫১ দশমিক ৮ মিলিয়ন ডলার মূল্যের গোলাবারুদ ও সামরিক সহায়তার একটি সম্ভাব্য চুক্তি অনুমোদনের সিদ্ধান্ত নিয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, একটি জরুরি পরিস্থিতি বিদ্যমান, যা ইসরায়েল সরকারের কাছে অবিলম্বে এই অস্ত্র বিক্রি সম্পন্ন করা প্রয়োজন বলে মনে করেছেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

বিবৃতিতে আরও বলা হয়, প্রস্তাবিত এই অস্ত্র চুক্তি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তাকে শক্তিশালী করতে সহায়তা করবে। কারণ এটি মধ্যপ্রাচ্যে রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক অগ্রগতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসা একটি কৌশলগত আঞ্চলিক অংশীদারের নিরাপত্তা ব্যবস্থা উন্নত করতে সহায়তা করবে।

এই জরুরি প্যাকেজের মধ্যে রয়েছে বিএলইউ-১১০এ/বি বোমা, পাশাপাশি লজিস্টিকস ও সহায়ক সেবা। এ ছাড়া মধ্যপ্রাচ্যের আরেক দেশ জর্ডানের কাছে ২৮০ মিলিয়ন ডলার মূল্যের রাডার এবং সম্পর্কিত অন্যান্য সামগ্রি বিক্রির আরেকটি চুক্তির কথাও জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।

ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্র এবং মধ্যপ্রাচ্যে এর মিত্রদেশগুলোর অস্ত্র সংকটে পড়েছে। অস্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে জরুরি বৈঠক করে তাদের উৎপাদনের গতি বাড়ানোর ওপর জোর দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথভাবে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানও পাল্টা আঘাত হেনেছে। তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পুরো মধ্যপ্রাচ্য এখন রণক্ষেত্রে পরিণত হয়েছে।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy