ভাঙা আওয়ামী লীগ অফিসে বেজে উঠল বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ

নওগাঁ প্রতিনিধি

সারাবাংলা

নওগাঁয় কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের ভাঙা দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ প্রচার হয়েছে।৫ আগস্ট ছাত্র-জনতার

2026-03-07T18:31:37+00:00
2026-03-07T18:31:37+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ভাঙা আওয়ামী লীগ অফিসে বেজে উঠল বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ৬:৩১ পিএম   (ভিজিট : ১৯৫)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

নওগাঁয় কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের ভাঙা দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ প্রচার হয়েছে। 

৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের পর এই প্রথম পরিত্যক্ত ওই পার্টি অফিসে হঠাৎ করে প্রচার হয়েছে বঙ্গবন্ধুর সেই ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ।

শনিবার ৭মার্চ সকালে জেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শফিকুর রহমান মামুনের সামাজিক যোগাযোগ মাধ্যম তাহার নিজ ফেসবুকে ভাষনের একটি ভিডিও আপলোড করা হয়। 

৩১সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, ৫ আগস্ট পরবর্তী কার্যক্রম নিষিদ্ধ নওগাঁ জেলা আওয়ামী লীগের ভাঙা দলীয় কার্যালয়ের তৃতীয় তলায় ছোট্র একটি মাইকে প্রচার হচ্ছে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ। সেখানে মাইকটি কার নেতৃত্বে কখন লাগানো হয়েছে এই বিষয়ে কিছু জানা যায়নি। এবং দলের কোনো নেতাকর্মীকে সেখানে দেখা যায়নি। তবে জেলার বিভিন্ন নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে লাগানো মাইকের ভাষণটি তাদের স্ব-স্ব ফেসবুক আইডিতে প্রচার করে জানান দিচ্ছে।

জানতে চাইলে সত্যতা নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ  (ওসি)মো: নিয়ামুল হক মুঠোফোনে বলেন, আমরা শুনছি। এবং জনগণ মাইকটি খুলে নিয়ে চলে গেছে বলে জানতে পেরেছি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy