পানির ট্যাংকে মিলল ১০ হাজার লিটার তেল!

নাটোর প্রতিনিধি

সারাবাংলা

নাটোরের সিংড়ায় জ্বালানি তেল মজুদ রেখে কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

2026-03-07T18:37:09+00:00
2026-03-07T18:37:09+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পানির ট্যাংকে মিলল ১০ হাজার লিটার তেল!
নাটোর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ৬:৩৭ পিএম   (ভিজিট : ২৩৮)
পানির ট্যাংকে তেল
X

পানির ট্যাংকে তেল

নাটোরের সিংড়ায় জ্বালানি তেল মজুদ রেখে কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় মাটির নিচে পানির ট্যাংক থেকে ১০ হাজার লিটার তেল উদ্ধার করা হয়।

আজ শনিবার (৭ মার্চ) দুপুরে সিংড়া পৌরসভার নিংগইন এলাকায় অভিযান চালিয়ে এ দণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত। 

জানা যায়, সিংড়া পৌরসভার নিংগইন ভাটোপাড়া এলাকায় জ্বালানি তেল সংরক্ষণ করে কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছে—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত অভিযান পরিচালনা করেন। এ সময় মাটির নিচে পানির ট্যাংকের মধ্যে ১০ হাজার লিটার তেল মজুদ পান। 

পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সিংড়া থানার মোড় এলাকার সততা ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. রুবেলকে ১০ হাজার লিটার ডিজেল অন্যায়ভাবে সংরক্ষণ করে রাখার অপরাধে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। এ সময় তিনি আগামীকালের মধ্যে জ্বালানি তেল দোকানে স্থানান্তরের নির্দেশ প্রদান করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত বলেন, কৃত্রিম সংকট তৈরি করে এলাকার কিছু অসাধু ব্যবসায়ী বেশি দাম তেল বিক্রি করার পরিকল্পনা করছে—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে একজন ব্যবসায়ীকে পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুসারে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy