প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ৮:৩৫ পিএম (ভিজিট : ৭০)

X
ইফতার সামগ্রী বিতরণ
বাংলাদেশ জামায়াতে ইসলামী মাদারীপুরের শিবচর উপজেলা শাখার উদ্যোগে দুই হাজার সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে ইফতার বিতরণ করা হয়েছে।
শনিবার (৭ মার্চ) উপজেলার বিভিন্ন স্থানে অসহায় ও দুস্থদের মাঝে এই ইফতার সামগ্রী তুলে দেন সংগঠনের সদস্যরা।
এতে প্রধান অতিথির বক্তব্য দেন শিবচর উপজেলা জামায়াতে ইসলামীর আমির সারোয়ার হোসেন মৃধা। তিনি বলেন, পবিত্র মাহে রমজান সংযম, আত্মশুদ্ধি ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার মাস। এ মাসের শিক্ষা মানুষকে অন্যায়, দুর্নীতি ও অবিচারের বিরুদ্ধে সোচ্চার হতে উদ্বুদ্ধ করে। জামায়াতে ইসলামী সবসময় মানবকল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
জিয়ায়ুল হক জিয়ার সার্বিক তত্বাবধানে এসময়ে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মো. মুজিবুর রহমান, বাইতুল মাল সম্পাদক তৈয়ব তাহের, শিবচর উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আল-আমিন, সেক্রেটারি মুজাহিদ তালুকদার, ডাঃ মাহাবুব, শাহীন ঢালীসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।