প্রকাশ: রোববার, ৮ মার্চ, ২০২৬, ২:৩৭ পিএম (ভিজিট : ৪৬৯)

X
টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেছেন, আমি জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে চাই। আমি সকল রাজনৈতিক দলের সহযোগিতা চাই।
শনিবার (৭ মার্চ) মির্জাপুর শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজ চত্বরে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছর পর দেশের জনগণ স্বতস্ফুর্তভাবে বিএনপিকে ভোট দিয়েছে।দেশের মানুষের কল্যানে কাজ করার সুযোগ দিয়েছে।দেশ নায়ক প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা সেই দায়িত্ব পালন করব।
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, জেলা জামায়াতে ইসলামীর শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ আব্দুল্লাহ তালুকদার, পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার সালাহ উদ্দিন আরিফ এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মহসীন প্রমুখ।