প্রকাশ: রোববার, ৮ মার্চ, ২০২৬, ৩:১৬ পিএম (ভিজিট : ৫২)

X
সারা দেশের ন্যায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে কিশোরগঞ্জের বাজিতপুর, নিকলী ও কুলিয়ারচর উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ মার্চ) দুপুর ১২টায় দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে বাজিতপুর উপজেলায় র্যালি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম সোহাগের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় নারীদের অধিকার প্রতিষ্ঠা, নারী নির্যাতন ও ধর্ষণ প্রতিরোধে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।
অন্যদিকে কুলিয়ারচর উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসিন খন্দকারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। একইভাবে নিকলী উপজেলাতেও আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় বাজিতপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দিলরুবা খানমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।