প্রকাশ: রোববার, ৮ মার্চ, ২০২৬, ৩:২৬ পিএম (ভিজিট : ৭০)

X
“আজকের পদক্ষেপ আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির বিলাইছড়িতে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ পালিত হয়েছে।
রোববার (৮ মার্চ) বেসরকারি উন্নয়ন সংস্থা হিল ফ্লাওয়ারের উদ্যোগে ১নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ হলরুমে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় ইউপি সদস্য (নারী) বলাকা রাণী চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওয়ার্ড মেম্বার জ্যোতিময় চাকমা ও গণমাধ্যমকর্মী অসীম চাকমা।
স্বাগত বক্তব্য রাখেন হিল ফ্লাওয়ারের প্যারামেডিক মীর মো. রাহাত। এ সময় উপস্থিত ছিলেন ইউপি নারী সদস্য রীতা চাকমা ও রাণী বালা তঞ্চঙ্গ্যা, ওয়ার্ড সদস্য বাবুলাল তঞ্চঙ্গ্যা, মো. শাহজাহান এবং চোয়ানলেই পাংখোয়া।
আলোচনা সভায় নারী অধিকার, নারীর ক্ষমতায়ন এবং সমাজে নারীর নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
দিবসটি উপলক্ষে সকালে একটি র্যালি অনুষ্ঠিত হয়। পরে পিআরএলসি প্রকল্পের তিনজন নারী উপকারভোগীকে অগ্রগামী নারীর স্বীকৃতি হিসেবে পুরস্কার প্রদান করা হয়।