বাহরাইনের পানি শোধনাগারে ড্রোন হামলা ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

তেহরানের লবণপানি শোধনাগারে যুক্তরাষ্ট্রের হামলার পর রোববার বাহরাইনের একটি পানি শোধনাগারে ড্রোন হামলা চালিয়েছে ইরান। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

2026-03-08T15:44:47+00:00
2026-03-08T15:44:47+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
বাহরাইনের পানি শোধনাগারে ড্রোন হামলা ইরানের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ৮ মার্চ, ২০২৬, ৩:৪৪ পিএম   (ভিজিট : ৬২)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

তেহরানের লবণপানি শোধনাগারে যুক্তরাষ্ট্রের হামলার পর রোববার বাহরাইনের একটি পানি শোধনাগারে ড্রোন হামলা চালিয়েছে ইরান। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এ হামলায় লবণাক্ত পানি বিশুদ্ধকরণ (ডিস্যালিনেশন) প্ল্যান্টের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির বিস্তারিত জানা যায়নি।

বাহরাইনের এই বক্তব্যের পর ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে আলজাজিরা।

এর এক দিন আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি অভিযোগ করেন, দক্ষিণ ইরানের কেশম দ্বীপে একটি মিঠাপানি উৎপাদনকারী ডিস্যালিনেশন প্ল্যান্টে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে তিনি জানান, এ শোধনাগার থেকে ৩০টি গ্রামে পানি সরবরাহ করা হতো। হামলার পর যা বন্ধ হয়ে গেছে। এ হামলার ঘটনাকে ‘সুস্পষ্ট অপরাধ’ হিসেবে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘ইরান এই নজির তৈরি করেনি, যুক্তরাষ্ট্রই করেছে।’

আলজাজিরা বলছে, উপসাগরীয় অঞ্চলের অধিকাংশ দেশই তাদের জনগণের পানীয় জলের চাহিদা মেটাতে প্রধানত সমুদ্রের পানি বিশুদ্ধকরণের ওপর নির্ভরশীল।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy