প্রকাশ: রোববার, ৮ মার্চ, ২০২৬, ৩:৫৯ পিএম (ভিজিট : ৯৩)

X
কুমিল্লার মেঘনায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেছেন ড.খন্দকার মোশাররফ হোসেন
কুমিল্লার মেঘনায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেছেন ড.খন্দকার মোশাররফ হোসেন।
আজ রবিবার (৮ মার্চ) সকাল ১১টায় মেঘনা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সভায় কুমিল্লা-১ (মেঘনা–দাউদকান্দি) আসনের সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা তাদের নিজ নিজ অফিসের জনবল সংকট, আবাসন সমস্যা ও প্রশাসনিক বিভিন্ন জটিলতার বিষয় তুলে ধরলে প্রধান অতিথি তাদের সমস্যাগুলো লিখিত আকারে জমা দেওয়ার আহ্বান জানান এবং সেগুলো পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন।
ড. খন্দকার মোশাররফ হোসেন মেঘনা উপজেলায় মাদক, কিশোর গ্যাং ও জুয়া নির্মূলে কঠোর ব্যবস্থা গ্রহণ, আধুনিক শিক্ষা ও স্বাস্থ্যসেবা উন্নয়নে গুরুত্বারোপ করেন। পাশাপাশি অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দেন।
এছাড়াও তিনি বিশেষ করে কিশোর গ্যাং দমনে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেন এবং চন্দনপুর ইউনিয়নের সাতাননী গ্রামের আব্দুর রহমান হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনার নির্দেশনা দেন। সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।