সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত

অনলাইন ডেস্ক

প্রবাস

সৌদি আরবের রাজধানী রিয়াদের পার্শ্ববর্তী আল-খারজ এলাকায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। একই ঘটনায় আরও ১০

2026-03-09T10:14:45+00:00
2026-03-09T10:14:45+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ১০:১৪ এএম   (ভিজিট : ১৫২)
X

সৌদি আরবের রাজধানী রিয়াদের পার্শ্ববর্তী আল-খারজ এলাকায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। একই ঘটনায় আরও ১০ জন বাংলাদেশি আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। রিয়াদে বাংলাদেশ দূতাবাস সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

দূতাবাস সূত্র জানায়, আল-খারজের একটি ক্লিনিং ও মেইন্টেন্যান্স কোম্পানির শ্রমিকদের আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে ঘটনাস্থলেই দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয় এবং বেশ কয়েকজন আহত হন।

নিহতরা হলেন- কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার জালালপুর ইউনিয়নের পশ্চিম ফিকামার এলাকার রইস উদ্দিনের ছেলে বাচ্চু মিয়া এবং টাঙ্গাইলের সখিপুর উপজেলার কচুয়া এলাকার কীর্তনখোলা গ্রামের সুরজত আলীর ছেলে মোশাররফ হোসেন।

দূতাবাস সূত্র আরও জানায়, হামলায় বাচ্চু মিয়ার মরদেহ ছিন্নভিন্ন হয়ে যায়। আহত বাংলাদেশিদের মধ্যে কয়েকজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর; তার পায়ের হাড় ভেঙে গেছে বলে জানা গেছে।

এদিকে আহত বাংলাদেশিদের খোঁজ নিতে ইতোমধ্যে হাসপাতালে গিয়েছেন বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা। তারা আহতদের সঙ্গে কথা বলেছেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন।

অন্যদিকে, এ হামলার দায় স্বীকার করেছে ইরানের রেভল্যুশনারি গার্ড (আইআরজিসি)। তারা দাবি করেছে, সৌদি আরবের আল-খারজসহ বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্রের রাডার সিস্টেম লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। তবে এতে বেসামরিক হতাহতের ঘটনাও ঘটেছে।




  বিষয়:   সৌদি আরব  ক্ষেপণাস্ত্র  হামলা  নিহত  রিয়াদ 



Loading...
Loading...


প্রবাস এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy