উপসাগরজুড়ে ফের ব্যাপক ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা

বুলেটিন ডেস্ক

আন্তর্জাতিক

উপসাগরীয় অঞ্চলেইরানকে ঘিরে চলমান সংঘাতের প্রভাব ছড়িয়ে পড়ছে।সৌদি আরব, কাতার,বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও ইরাক বিভিন্ন দেশে ড্রোন

2026-03-09T11:01:31+00:00
2026-03-09T11:01:31+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
উপসাগরজুড়ে ফের ব্যাপক ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা
বুলেটিন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ১১:০১ এএম   (ভিজিট : ৫৩)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

উপসাগরীয় অঞ্চলে ইরানকে ঘিরে চলমান সংঘাতের প্রভাব ছড়িয়ে পড়ছে। সৌদি আরব, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও ইরাক বিভিন্ন দেশে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা বা হামলার চেষ্টা হয়েছে। এসব ঘটনায় বহু মানুষ আহত হয়েছেন, কোথাও আবার প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে হামলা প্রতিহত করা হয়েছে।

সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, বাহরাইনে ইরানি ড্রোন হামলায় ৩২ জন আহত হয়েছেন। বাহরাইনের রাষ্ট্রীয় বার্তাসংস্থা জানিয়েছে, ইরানের ড্রোন হামলায় অন্তত ৩২ জন আহত হয়েছেন। তাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর এবং তাদের মধ্যে এমন শিশু রয়েছে যাদের অস্ত্রোপচার প্রয়োজন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানানো হয়, রাজধানী মানামার দক্ষিণে সিত্রা এলাকায় ইরানি ড্রোন হামলার ফলে এই ঘটনা ঘটে।

এদিকে সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হুমকির বিরুদ্ধে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। মন্ত্রণালয় বলেছে, আকাশে যে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে, সেগুলো এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার ফল।

এছাড়া সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রুব আল-খালি মরুভূমির আকাশে চারটি ড্রোন ধ্বংস করা হয়েছে। এই ড্রোনগুলো শাইবা তেলক্ষেত্রের দিকে এগিয়ে যাচ্ছিল। সাম্প্রতিক কয়েক ঘণ্টার মধ্যে এই তেলক্ষেত্র লক্ষ্য করে এটি অন্তত চতুর্থ দফায় হামলার চেষ্টা।

অন্যদিকে বাগদাদে ড্রোন পড়ে এক নারী আহত হয়েছেন। আল জাজিরা আরবির প্রতিবেদনে বলা হয়েছে, ইরাকের রাজধানী বাগদাদের দক্ষিণাঞ্চলের আল ই’আলাম এলাকায় একটি ড্রোন পড়ে যাওয়ার পর একটি বাড়িতে আগুন লাগে। এই ঘটনায় একজন নারী আহত হয়েছেন। এর কিছুক্ষণ আগে ইরাকের একটি সূত্র আল জাজিরাকে জানিয়েছিল, নিরাপত্তা বাহিনী আল ই’আলাম এলাকার ওপর একটি ড্রোন ভূপাতিত করেছে।

এদিকে কাতারেও ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা ও সেটি প্রতিহত করার দাবি করা হয়েছে। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির সশস্ত্র বাহিনী একটি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে। এর আগে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাসিন্দাদের সতর্কবার্তা দিয়ে নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় ঘরের ভেতরে থাকার আহ্বান জানিয়েছিল।




  বিষয়:   উপসাগর  ড্রোন  ক্ষেপণাস্ত্র  হামলা  সৌদি আরব  কাতার  বাহরাইন  সংযুক্ত আরব আমিরাত  ইরাক 



Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy