ইমাম-মোয়াজ্জিন ও পত্রিকার হকারদের মাঝে আনোয়ারা প্রেসক্লাবের ইফতার সামগ্রী বিতরণ

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

চট্টগ্রামের আনোয়ারায় শতাধিক ইমাম-মোয়াজ্জিন ও পত্রিকার হকারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে আনোয়ারা প্রেসক্লাব। সোমবার (৯ মার্চ) দুপুরে

2026-03-09T18:39:24+00:00
2026-03-09T18:39:24+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ইমাম-মোয়াজ্জিন ও পত্রিকার হকারদের মাঝে আনোয়ারা প্রেসক্লাবের ইফতার সামগ্রী বিতরণ
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ৬:৩৯ পিএম   (ভিজিট : ২৪৫)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি


চট্টগ্রামের আনোয়ারায় শতাধিক ইমাম-মোয়াজ্জিন ও পত্রিকার হকারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে আনোয়ারা প্রেসক্লাব। সোমবার (৯ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে এসব সামগ্রী বিতরণ করা হয়।

আনোয়ারা প্রেস ক্লাবের সভাপতি এম. আনোয়ারুল হকের সভাপতিত্বে বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার। 

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ম. রাশেদুল হক চৌধুরী, উপজেলা হিন্দু- বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সাধারণ সম্পাদক রাহুল ধর, সাংবাদিক রুপন দত্ত, প্রেস ক্লাব কর্মকর্তাদেও মাঝে উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম সাজ্জাদ, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, নির্বাহী সদস্য লায়ন আনোয়ারুল আজিম চৌধুরী, সহ সভাপতি মো. মোরশেদ হোসেন, সাংগঠনিক সম্পাদক হিজবুল্লাহ্ সোহেল, অর্থ সম্পাদক মো. ইমরান হোসাইন, গ্রন্থগার ও প্রকাশনা সম্পাদক মো. মহিউদ্দিন মনজুর, আইসিটি বিষয়ক সম্পাদক মো. জামশেদুল আলম, সাংবাদিক আতিকুল হা-মীম প্রমূখ।

ইউএনও তাহমিনা আক্তার বলেন, ‘প্রেসক্লাবের ব্যতিক্রমী আয়োজনটি সত্যি প্রশংসনীয়। এটির ধারাবাহিকতায় চেষ্টা অব্যাহত থাকবেন  আশা করছি।’





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy