দুদক কর্মকর্তার ছিনতাই হওয়া সেই আইফোন উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

মোহাম্মদপুরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক মহাপরিচালকের ছিনতাই হওয়া দুটি আইফোন উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত দুই

2026-03-09T18:26:04+00:00
2026-03-09T18:26:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দুদক কর্মকর্তার ছিনতাই হওয়া সেই আইফোন উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ৬:২৬ পিএম   (ভিজিট : ৯৬)
ছিনতাই হওয়া সেই আইফোন উদ্ধার
X

ছিনতাই হওয়া সেই আইফোন উদ্ধার

মোহাম্মদপুরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক মহাপরিচালকের ছিনতাই হওয়া দুটি আইফোন উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত দুই ছিনতাইকারীকেও গ্রেপ্তার করা হয়েছে।

গত শনিবার রাতে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে ওই কর্মকর্তার মোবাইল ফোন, নগদ টাকা ও ঘড়ি ছিনিয়ে নিয়েছিল চক্রটি।

পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া দুই ছিনতাইকারীর নাম শাহজাদা ও রুবেল ওরফে বক্সার। গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে মোহাম্মদপুর থানা-পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া ফোন দুটি উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. আব্দুল্লাহ আল মামুন।

তিনি জানান, দুদক মহাপরিচালক (অনুসন্ধান ও তদন্ত-২) মো. মোতাহার হোসেনের ছিনতাই হওয়া আইফোন ৬ প্লাস ও আইফোন ১২ প্রো ম্যাক্স মডেলের মোবাইল ফোন দুটি উদ্ধার করা হয়েছে।

এর আগে গত শনিবার  রাত সাড়ে ১০টার দিকে মোহাম্মদপুরের রেসিডেন্সিয়াল কলেজের পাশে শহীদ ফারহান ফাইয়াজ চত্বর (নানক চত্বর) দিয়ে হেঁটে যাচ্ছিলেন মো. মোতাহার হোসেন। এ সময় একদল ছিনতাইকারী দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তাকে ঘেরাও করে মারধর শুরু করে। তারা তার কাছ থেকে দুটি আইফোন, নগদ ১৫ হাজার টাকা ও একটি দামি হাতঘড়ি ছিনিয়ে নেয়।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, ফোনের পাসওয়ার্ড দিতে দেরি হওয়ায় ছিনতাইকারীরা তাকে লক্ষ্য করে আঘাত করে। এতে তিনি ঘাড় ও চোখে মারাত্মক জখম হন। বর্তমানে ওই দুদক কর্মকর্তা সরকারি কর্মচারী হাসপাতালে চিকিৎসাধীন।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy