বিশ্ববাজারে তেলের দাম কমল প্রায় ৯ শতাংশ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘শিগগিরই ইরান যুদ্ধ শেষ হবে’ ঘোষণার পর থেকে আন্তর্জাতিক বাজারে কমতে শুরু করেছে অপরিশোধিত

2026-03-10T14:54:47+00:00
2026-03-10T14:54:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিশ্ববাজারে তেলের দাম কমল প্রায় ৯ শতাংশ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ২:৫৪ পিএম   (ভিজিট : ৮৪)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘শিগগিরই ইরান যুদ্ধ শেষ হবে’ ঘোষণার পর থেকে আন্তর্জাতিক বাজারে কমতে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। 

ইতোমধ্যে ব্যারেলপ্রতি তেলের দাম শতকরা হিসেবে ৮ দশমিক ৫ শতাংশ হ্রাস পেয়েছে।


অপরিশোধিত জ্বালানি তেলের দুই ব্র্যান্ড ব্রেন্ট ক্রুড এবং ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই)— উভয়েরই দাম কমেছে। এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, আজ মঙ্গলবার দিনের শুরু থেকে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড বিক্রি হচ্ছে ৯২ দশমিক ৫০ ডলারে, যা আগের দিন সোমবারের দামের চেয়ে ৮ দশমিক ৫ শতাংশ কম এবং ডব্লিউটিআই প্রতি ব্যারেল বিক্রি হচ্ছে ৮৮ দশমিক ৬০ ডলারে, যা সোমবারের দামের তুলনায় ৯ শতাংশ কম।

ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ এবং হরমুজ প্রণালীতে নিরাপত্তা সংকটের কারণে গত কয়েক দিন ধরেই চড়ছিল অপরিশোধিত জ্বালানি তেলের। গত ৮ মার্চ রোববার তা চূড়ান্ত পর্যায়ে যায় এবং বিগত চার বছরের জ্বালানি তেলের দামের রেকর্ড ভেঙে ফেলে।

 বিবিসির তথ্য অনুসারে, রোববার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড (প্রতি ব্যারেল) বিক্রি হয় ১০৮ দশমিক ৬৮ ডলারে এবং ডব্লিউটিআই (প্রতি ব্যারেল) বিক্রি হয় ১০৮ ডলারে। আগের দিন শনিবারের তুলনায় রোববার শতকরা হিসেবে ব্রেন্ট ক্রুডের দাম ১৮ শতাংশ এবং ডব্লিউটিআই-এর দাম ২০ শতাংশ বেড়েছিল বলেও উল্লেখ করা হয়েছিল বিবিসির প্রতিবেদনে।


সোমবারও এই উল্লম্ফনের ধারা অব্যাহত ছিল। তবে এদিন ফ্লোরিডায় এক সংবাদসম্মেনে ট্রাম্প বলেন, যুদ্ধ খুব শিগগিরেই শেষ হবে। তার এই ঘোষণার পর থেকেই কমতে শুরু করে তেলের দাম।

বাজার অবশ্য এখনও চড়া আছে। কারণ বিবিসির তথ্য বলছে, যুদ্ধের আগের দিনগুলোর তুলনায় এখনও আন্তর্জাতিক বাজারে তেলের দাম ৩০ শতাংশ বেশি।



সূত্র : বিবিসি





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy