প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৩:১২ পিএম (ভিজিট : ২৩৬)

X
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানটি উপজেলা পরিষদ মাঠ থেকে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী।
এসময় বিশেষ অতিথি ছিলেন- প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআইও আবদুল্লাহ আল মামুন, সমবায় অফিসার মাহাবুবুব ইলাইহীসহ প্রশাসনের কর্মকর্তা, ফায়ার সার্ভিসের কর্মকর্তা সহ, বিভিন্ন দপ্তরের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি ও আগাম প্রস্তুতি গ্রহণ অত্যন্ত জরুরি। এ ধরনের কর্মসূচি জনগণকে দুর্যোগ মোকাবিলায় আরও সচেতন ও প্রস্তুত হতে সহায়তা করবে।