আত্রাইয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন ও আলোচনা সভা

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

সারাবাংলা

‘দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব’ এই শ্লোগানকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য

2026-03-10T18:48:58+00:00
2026-03-10T18:48:58+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
আত্রাইয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন ও আলোচনা সভা
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৬:৪৮ পিএম   (ভিজিট : ৪০)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

‘দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব’ এই শ্লোগানকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ পালিত হয়েছে।

​মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা শাখার উদ্যোগে দিবসটি উদযাপন করা হয়। এদিন উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ​উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল হান্নান-এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মো. আলাউল ইসলাম।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আত্রাই মো. নূরে আলম সিদ্দিক, যুব উন্নয়ন অফিসার এস এম নাসির উদ্দিন, কৃষি অফিসার কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি. এম কামরুজ্জামান, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল জলিল চকলেট, সমাজসেব অফিসার মো. সোহেল রানা, 

প্রাথমিক শিক্ষা অফিসার মো. মাযহারুল ইসলাম, একাডেমি সুপার ভাইজার প্রদীপ কুমার সরকার, দৈনিক ইত্তেফাকের সাংবাদিক ফরিদুল আলম পিন্টু, ইউপি চেয়ারম্যান মো. নাজিমুউদ্দীন, ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মো. ​আব্দুর রউফ মিলন, সহকারী প্রশাসনিক অফিসার মো. জিয়াউর রহমান, অফিস সহকারী মো. ইসমাইল হোসেন সহ উপজেলা সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীবৃন্দ প্রমুখ।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. আলাউল ইসলাম দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করে বলেন, প্রাকৃতিক দুর্যোগকে রুদ্ধ করার ক্ষমতা আমাদের নেই, কিন্তু সুপরিকল্পিত প্রস্তুতি ও সচেতনতা থাকলে জানমালের ক্ষয়ক্ষতি ন্যূনতম পর্যায়ে নামিয়ে আনা সম্ভব। বাংলাদেশ আজ দুর্যোগ ব্যবস্থাপনায় সারা বিশ্বের কাছে এক অনন্য উদাহরণ ও রোল মডেল। 

আমাদের লক্ষ্য কেবল দুর্যোগ পরবর্তী ত্রাণ বিতরণ নয়, বরং দুর্যোগের আগেই সাধারণ মানুষকে সতর্ক ও সক্ষম করে তোলা। বিশেষ করে আগামীর স্মার্ট বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে দুর্যোগ মোকাবিলায় অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আত্রাই উপজেলা প্রশাসন যেকোনো দুর্যোগকালীন পরিস্থিতিতে সাধারণ মানুষের সুরক্ষা নিশ্চিত করতে এবং জানমালের নিরাপত্তায় সবসময় পাশে থাকতে বদ্ধপরিকর।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy