কক্সবাজার প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিল অনুষ্ঠিত

কক্সবাজার প্রতিনিধি

সারাবাংলা

কক্সবাজার প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের উদ্যোগে বিশিষ্টজন ও সাংবাদিকদের সম্মানে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

2026-03-11T11:23:22+00:00
2026-03-11T11:23:22+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কক্সবাজার প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিল অনুষ্ঠিত
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১১:২৩ এএম   (ভিজিট : ৬৯)
কক্সবাজার প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের উদ্যোগে বিশিষ্টজন ও সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
X

কক্সবাজার প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের উদ্যোগে বিশিষ্টজন ও সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

কক্সবাজার প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের উদ্যোগে বিশিষ্টজন ও সাংবাদিকদের সম্মানে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) বিকালে কক্সবাজারের একটি অভিজাত হোটেলে এ আয়োজন করা হয়। এতে জেলার বিচার বিভাগ, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক ব্যক্তিত্ব ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শাহজাহান চৌধুরী, কক্সবাজার সদর-রামু-ঈদগাহ আসনের সংসদ সদস্য আলহাজ্ব লুৎফুর রহমান কাজল, কক্সবাজারের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শফিউল আযম, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আমিরুল হায়দার চৌধুরী, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ সালাহ উদ্দিন, অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ ওবায়দুল্লাহ, বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ, জেলা প্রশাসক মো. আ: মান্নান, সিনিয়র সহকারী জজ মো. রুহুল আমিন এবং পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন বিজিবি ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল এসএম খায়রুল আলম, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য লে. কর্নেল আবু নাইম, জেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা মোস্তাফিজুর রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্না, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এসএম সুজাউদ্দীন সুজা, এবি পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর কাশেম, অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসেন সজিব, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহেদুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নিজাম উদ্দিন, এনসিপির কক্সবাজার জেলা আহ্বায়ক প্রফেসর আখতারুল আলমসহ বিচার বিভাগ, প্রশাসন, গোয়েন্দা সংস্থা, আলেম সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সিনিয়র সাংবাদিকরা।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবর রহমান এবং সমাপনী বক্তব্য দেন সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী।

কক্সবাজার প্রেসক্লাবের নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট আবু ছিদ্দিক ওসমানীর পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা আতাহার ইকবাল, সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ নুরুল ইসলাম, বর্তমান সাধারণ সম্পাদক মমতাজ উদ্দীন বাহারি, সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি এমআর মাহবুব, সাধারণ সম্পাদক এসএম জাফর এবং পেকুয়া প্রেসক্লাবের সভাপতি ছফওয়ানুল করিমসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।

বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের আয়না। তাদের বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের অনিয়ম, দুর্নীতি ও অন্যায় মানুষের সামনে উঠে আসে। এজন্য গণমাধ্যমকর্মীদের পেশাগত দায়িত্ব পালনে সকলের সহযোগিতা ও সম্মান প্রদর্শনের আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, পবিত্র রমজান সংযম, আত্মশুদ্ধি ও পারস্পরিক সম্প্রীতির শিক্ষা দেয়। এ ধরনের আয়োজন সাংবাদিকদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আলোচনা সভা শেষে উপস্থিত সবাই একসঙ্গে ইফতার করেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কক্সবাজার বাজারঘাটা জামে মসজিদের খতিব মাওলানা কামাল উদ্দিন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy