
X
চৌদ্দগ্রামের কৃতীসন্তান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক কৃতী শিক্ষার্থী আল মামুন রাসেল ব্যারিস্টার ডিগ্রি অর্জন করেছেন।
আল মামুন রাসেল কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার পূর্ব চান্দিশকরা গ্রামের মৃত আবুল হাশেম ও বারবার নির্বাচিত সাবেক মহিলা কাউন্সিলর ফিরোজার সন্তান। শিক্ষাজীবনে তিনি দুটি বোর্ড পরীক্ষায় ‘গোল্ডেন জিপিএ ৫’ লাভ করেছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ১২৩তম স্থান অধিকার করেন। তিনি এলএলবি (অনার্স) ও এলএলএম (মাস্টার্স) সম্পন্ন করেছেন।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হওয়ার পর তিনি ইংল্যান্ডের লিংকন ইন থেকে British Standard Board অধীনে Bar Transfer Test (BTT) পাশ করেছেন। বর্তমানে তিনি কেবল লিংকন ইন থেকে ‘কল টু দ্যা বার’ সার্টিফিকেটের জন্য ব্রিটেনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
পেশাগত জীবনে তিনি লিগ্যাল সলিউশন চেম্বার (LSC)-এর হেড অব চেম্বারস এবং জাতীয় বিতর্ক সংগঠন ‘বাংলাদেশ ডিবেট এসোসিয়েশন (BDA)-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি দক্ষিণ এশিয়া ভিত্তিক যুব সংগঠন ‘সাউথ এশিয়ান ইউথ অ্যাসোসিয়েশন (SAYA)’ ও ডিবেট বাংলাদেশ-এর সভাপতির দায়িত্ব পালন করেছেন।
ছাত্রজীবনে পড়াশোনার পাশাপাশি তিনি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বহুবার শ্রেষ্ঠ বক্তার পুরস্কার পেয়েছেন। যুব উন্নয়নে বিশেষ অবদানের জন্য তিনি ২০২০ সালে কাঠমুন্ডুতে ইন্টারন্যাশনাল ইয়ুথ আইকন অ্যাওয়ার্ড (Global Youth Parliament), এবং ২০২২ সালে ব্যাংককে ওয়ার্ল্ড ডিপ্লোম্যাট অ্যাওয়ার্ড লাভ করেছেন।
আল মামুন রাসেল এ পর্যন্ত রাশিয়া, উজবেকিস্তান, কিরগিজস্তান, রুয়ান্ডা, কেনিয়া, উগান্ডা, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, মালদ্বীপ, আরব আমিরাত, সৌদি আরব, শ্রীলঙ্কা ও নেপালসহ বিশ্বের প্রায় ২৯টি দেশ ভ্রমণ করেছেন এবং বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে ‘কী নোট স্পিকার’ হিসেবে আমন্ত্রিত হয়েছেন।
তিনি একজন লেখকও। তার বইগুলোর মধ্যে রয়েছে: বেস্ট স্টুডেন্ট, বি স্মার্ট স্পিকার, ভালো বক্তা, উপস্থাপক ও বিতার্কিক হওয়ার কৌশল, চার্জ ও ডিসচার্জ, সাইবার ক্রাইম ও সাইবার ল’।