প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১:১৯ পিএম আপডেট: ১১.০৩.২০২৬ ২:৩৯ পিএম (ভিজিট : ১৭৭)

X
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে রাজশাহীর পুঠিয়ায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে রাজশাহীর পুঠিয়ায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ মার্চ) সকাল ১১টায় পুঠিয়া উপজেলা হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমান।
সভায় দিবস দুটি যথাযথভাবে পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, ২৫ মার্চ গণহত্যা দিবসে শহীদদের স্মরণে আলোচনা সভা, মোমবাতি প্রজ্বলনসহ নানা কর্মসূচি পালন করা হবে। আর ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, কুচকাওয়াজ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সূচনা মনোহার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহাবুবা আক্তার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রবিউল করিম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লাইলা আখতার জাহান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মকলেছুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা রহুল আমিন, উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রানী সরকার, পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী ও মুক্তিযোদ্ধা আব্দুল সামাদ।
এ ছাড়া পুঠিয়া প্রেসক্লাবের সভাপতি কে এম রেজা, সহসভাপতি আরিফ শাদাত, বানেশ্বর প্রেসক্লাবের সভাপতি জামাল দ্বীন সুমন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সাংবাদিক আবু হাসাতসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।