গাংনীতে দুটি বোমা সদৃশ্য বস্তু উদ্ধার

গাংনী(মেহেরপুর) প্রতিনিধি

সারাবাংলা

মেহেরপুরের গাংনীতে দুটি বোমা সদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ।আজ বুধবার (১১ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার হিজলবাড়িয়া-সাহারবাটি সড়কের

2026-03-11T14:24:05+00:00
2026-03-11T14:24:05+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
গাংনীতে দুটি বোমা সদৃশ্য বস্তু উদ্ধার
গাংনী(মেহেরপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ২:২৪ পিএম   (ভিজিট : ৩৯)
মেহেরপুরের গাংনীতে দুটি বোমা সদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ।
X

মেহেরপুরের গাংনীতে দুটি বোমা সদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ।

মেহেরপুরের গাংনীতে দুটি বোমা সদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ। 

আজ বুধবার (১১ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার হিজলবাড়িয়া-সাহারবাটি সড়কের আট কবর এলাকার একটি ভুট্টা ক্ষেতের পাশ থেকে বস্তু দুটি উদ্ধার করা হয়।

স্থানীয়দের ধারণা, সড়কে ডাকাতি কিংবা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে এগুলো সেখানে রাখা হতে পারে। বোমা সদৃশ্য বস্তু উদ্ধারের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

গাংনী থানা পুলিশের এসআই অঙ্কুশ ঘটনাস্থল থেকে বস্তু দুটি উদ্ধার করেন। তিনি জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে থেকে নিয়ে  লাল টেপ দিয়ে মোড়ানো বোমা সদৃশ বস্তু দুটি উদ্ধার করা হয়। পরে সেগুলো পানি ভর্তি বালতিতে রেখে প্রাথমিকভাবে নিষ্ক্রিয় করা হয়েছে।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, বোমা সদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy