প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৭:৪৫ পিএম (ভিজিট : ২১১)

X
নীলফামারীর জেলা প্রশাসক
ভালো কাজের স্বীকৃতি দিলে উৎসাহ সৃষ্টি হয়। আরো ভালো কিছু করার মানসিকতা তৈরি হয়। আমরা ছোট পরিসরে হলেও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা দিতে পেরে নিজেকে ভালো লাগছে। এই সম্মাননা শিক্ষার্থীদের আগামীদের পথ চলায় অনুপ্রানিত হয়ে থাকবে।
নীলফামারী জেলায় জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তদের ক্রেস্ট ও সনদ পত্র প্রদান অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক ও জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বুধবার বিকেলে (১১ মার্চ) জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত ক্রেস্ট ও সনদ পত্র প্রদান অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলার ৬টি উপজেলার ২৬৪ জন জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তদের ক্রেস্ট ও সনদ পত্র প্রদান করেন জেলা পরিষদ।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাইদুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাইম হাসান খান, জেলা শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমানসহ আরো অনেকে।