কিশোরগঞ্জের পাকুন্দিয়ায সামাজিক নিরাপত্তামূলক মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় প্রায় ২৩হাজার দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে ভিজিএফ এর চাল দেওয়া হচ্ছে।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এসব মানুষের হাতে ভিজিএফের চাল বিতরণ করা হচ্ছে।
বৃহস্পতিবার (১২ ই মার্চ) সকালে পাকুন্দিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে বিতরণ কাজের উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কাজের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস। এসময় পৌরসভার প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.আবদুল মান্নান জানান, উপজেলার ৯টি ইউনিয়নের ২১হাজার ৩৩৪টি পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হবে। প্রত্যেক পরিবার ১০কেজি করে চাল পাবেন সম্পূর্ন বিনামূল্যে। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদগুলোর মাধ্যমে এসব চাল বিতরণ করা হবে।
এদিকে পৌরসভার ৯টি ওয়ার্ডের এক হাজার ৫৪৯টি পরিবারকে ভিজিএফ এর চাল দেওয়া হবে বলে জানিয়েছেন পাকুন্দিয়া পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান।
পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস বলেন, প্রকৃত উপকারভোগীদের মাঝে এসব ভিজিএফ এর চাল বিতরণ করা হচ্ছে। সুষ্ঠভাবে যাতে বিতরন কার্যক্রম সম্পন্ন হয় সেটি তদারকি করা হচ্ছে।