প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৪:০৪ পিএম (ভিজিট : ৭০)

X
সংগৃহীত ছবি
পবিত্র মাহে রজমান উপলক্ষ্যে নড়াইলে সুলভ মূল্যে মাংস ও ডিম বিক্রি শুরু করেছে প্রাণিসম্পদ অধিদপ্তর। বুধবার (১১ মার্চ) থেকে শুরু হয়ে আগামী সোমবার (১৬ মার্চ) পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মজুদ থাকা সাপেক্ষে ডিম ও মাংস বিক্রি করা হবে।
বুধবার জেলা প্রাণিসম্পদ কার্যালয় চত্বরে এ বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন নড়াইলের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস। এ কার্যক্রমের আওতায় প্রতি কেজি গরুর মাংস ৬৫০ টাকা, ড্রেসিং করা বয়লার মুরগির মাংস প্রতি কেজি ২৪৫ টাকা ও প্রতি পিচ মুরগির ডিম ৮ টাকা করে বিক্রি করা হচ্ছে।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রাশেদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইলের অতিরিক্ত উপ-পরিচালক মো. জাহিদুল ইসলাম বিশ্বাস, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা দেবাশীষ কুমার কুন্ডু।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রাশেদুল হক জানান, “বুধবার থেকে শুরু হওয়া সুলভ মূল্যে মাংস ও ডিম বিক্রির কার্যক্রম আগামী সোমবার পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত স্টক থাকা সাপেক্ষে বিক্রি কার্যক্রম চলবে।’ সাধারণ মানুষের হাতে সুলভ মূল্যে মাংস ও ডিম পৌঁছে দিতে প্রাণিসম্পদ বিভাগ এ উদ্যোগ গ্রহণ করেছে।