বুড়িচংয়ে মাদ্রাসা ও এতিমখানায় সৌদি আরবের উপহার খেজুর বিতরণ

দেবিদ্বার ও বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি

সারাবাংলা

কুমিল্লার বুড়িচং উপজেলায় পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌদি আরব সরকারের দেওয়া উপহার খেজুর ২১টি মাদ্রাসা ও এতিমখানার মাঝে

2026-03-12T21:39:53+00:00
2026-03-12T21:39:53+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
বুড়িচংয়ে মাদ্রাসা ও এতিমখানায় সৌদি আরবের উপহার খেজুর বিতরণ
দেবিদ্বার ও বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৯:৩৯ পিএম   (ভিজিট : ১৫৬)
খেজুর বিতরণ
X

খেজুর বিতরণ

কুমিল্লার বুড়িচং উপজেলায় পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌদি আরব সরকারের দেওয়া উপহার খেজুর ২১টি মাদ্রাসা ও এতিমখানার মাঝে বিতরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে মাদ্রাসা ও এতিমখানার প্রধানদের হাতে খেজুরের বাক্স তুলে দেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেন। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জুবায়ের হোসেন। 

উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ২১টি মাদ্রাসা ও এতিমখানার প্রধানরা খেজুর গ্রহণ করতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রতিটি এতিমখানার জন্য একটি করে কার্টুন দেওয়া হয়, যার মধ্যে ৮ কেজি খেজুর ছিল। 

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেন বলেন, পবিত্র রমজান মাসে এতিম ও মাদ্রাসার শিক্ষার্থীদের ইফতার সহজ করতে সৌদি আরব সরকারের পক্ষ থেকে এই উপহার প্রদান করা হয়েছে। 

তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং এর মাধ্যমে এতিম ও মাদ্রাসার শিক্ষার্থীরা উপকৃত হবে। 

তিনি আরও বলেন, রমজান মাসে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক দায়িত্ব। সরকার ও বিভিন্ন দেশের এমন মানবিক সহায়তা সমাজে ইতিবাচক প্রভাব ফেলে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy