তালায় আগুন লেগে বসতবাড়ি পুড়ে ছাই
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৪:২৫ পিএম (ভিজিট : ২৫০)

X
সংগৃহীত ছবি
গতকাল ইফতারির পর আগুনের লেলিহান শেখায় সাতক্ষীরার তালার কাটাখালি গ্রামের মৃত শেখের বসতবাড়ি রান্নাঘর ও গোয়াল ঘরে আগুন লেগে সবকিছু পুড়ে ছাই।
ঘটনার সময় ঘরে গচ্ছিত গরু বিক্রি করা টাকা প্রায় ৩ লাখ ৮০ হাজার টাকা ও একটি গরু একটি ছাগল ১০ থেকে ২০ টি হাঁস মুরগি সব পুড়ে ছাই।
আগুন নিয়ন্ত্রণ আনতে স্থানীয় জনগণ পানি দিয়ে নিভানোর চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি। অসহায় বিধবা সালেহা বেগমের পরিধান করার মতন কোন কাপড় নাই।