রাজধানীতে বছরের প্রথম কালবৈশাখী ঝড়

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীসহ আশপাশের এলাকায় মৌসুমের প্রথম কালবৈশাখী ঝড়ে হঠাৎ আবহাওয়ার পরিবর্তন দেখা গেছে। শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যা সোয়া ৭টার

2026-03-13T20:45:51+00:00
2026-03-13T20:45:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজধানীতে বছরের প্রথম কালবৈশাখী ঝড়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৮:৪৫ পিএম   (ভিজিট : ১৩৭)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

রাজধানীসহ আশপাশের এলাকায় মৌসুমের প্রথম কালবৈশাখী ঝড়ে হঠাৎ আবহাওয়ার পরিবর্তন দেখা গেছে। শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যা সোয়া ৭টার দিকে প্রথমে ধূলিঝড় শুরু হয়। এরপর ধীরে ধীরে বাতাসের গতি বাড়তে থাকে এবং কিছু সময়ের মধ্যেই শুরু হয় মুষলধারে বৃষ্টি।


ঝড়ের সময় দমকা হাওয়া ও বৃষ্টির কারণে রাস্তাঘাটে চলাচলে কিছুটা বিঘ্ন ঘটে। অনেক পথচারী ও যানবাহনকে নিরাপদ আশ্রয় নিতে দেখা যায়। তবে বৃষ্টির ফলে দিনের তীব্র গরম থেকে কিছুটা স্বস্তি পেয়েছেন নগরবাসী।


আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, মার্চ মাসে দেশের বিভিন্ন এলাকায় কালবৈশাখী ধরনের ঝড়-বৃষ্টি হতে পারে। এ সময় দমকা হাওয়া, বজ্রপাত ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে।



আবহাওয়া অধিদফতর জানায়,  লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।


আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎচমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।






Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy