অবিলম্বে চুপ্পুকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: নাহিদ ইসলাম

ময়মনসিংহ ব্যুরো

সারাবাংলা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি বলেছেন, অতি দ্রুত অবিলম্বে এই ফ্যাস্টিটের দোসর চুপ্পুকে অভিসংশনের মাধ্যমে

2026-03-13T21:16:19+00:00
2026-03-13T21:16:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
অবিলম্বে চুপ্পুকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: নাহিদ ইসলাম
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ৯:১৬ পিএম   (ভিজিট : ৬২)
নাহিদ ইসলাম
X

নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি বলেছেন, অতি দ্রুত অবিলম্বে এই ফ্যাস্টিটের দোসর চুপ্পুকে অভিসংশনের মাধ্যমে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে এবং তাকে গ্রেপ্তারের আওতায় আনতে হবে। তিনি শপথ ভঙ্গ করেছেন, তার বিরুদ্ধে আর্থিক দুর্নীতি রয়েছে, তিনি গণহত্যা চলাকালে নির্বিকার ভুমিকা রেখেছিলেন। 

তিনি শুক্রবার সন্ধ্যায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিভাগীয় ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

অনুষ্ঠানে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী বলেন, ভারত থেকে ধরে এনে হাসিনার ফাসির রায় কার্যকর যেন হয়, আমরা আল্লাহর কাছে দোয়া করি। তিনি ৪৭,৭১, ৯০, ২৪ এবং শহীদ ওসমান হাদীসহ সকল শহীদদের জন্য ময়মনসিংহ বিভাগবাসীর কাছে দোয়া কামনা করেন। সেই সাথে তিনি বর্ষীয়ান রাজনীতিবিদ মির্জা আব্বাসের জন্য দোয়া কামনা করেন। তিনি ময়মনসিংহে বালু, বাসস্ট্যান্ডসহ সর্বক্ষেত্রে চাঁদাবাজি হচ্ছে উল্লেখ করে বলেন, ব্রহ্মাপুত্র নদ শুকিয়ে গেছে এ নিয়ে অনেকে ব্যবসা করতে চায়। এসব প্রতিহত করতে হবে।

এছাড়াও ইফতার মাহফিলে এনসিপির যুগ্ম আহ্বায়ক ড. আতিক মোজাহিদ এমপি, ময়মনসিংহ-৬ ফুলবাড়িয়া জামায়াতে ইসলামী থেকে নির্বাচিত সংসদ সদস্য কামরুল হাসান মিলনসহ এনসিপি, জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। 








Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy