ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবক ফরহাদ সরদারের

তালা ( সাতক্ষীরা) প্রতিনিধি

সারাবাংলা

শ্বশুরবাড়ি যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ফরহাদ সরদার (৩৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায়সাতক্ষীরার

2026-03-14T14:28:35+00:00
2026-03-14T14:28:35+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবক ফরহাদ সরদারের
তালা ( সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ২:২৮ পিএম   (ভিজিট : ২৪৮)
সড়ক দুর্ঘটনায় নিহত ফরহাদ সরদার
X

সড়ক দুর্ঘটনায় নিহত ফরহাদ সরদার

শ্বশুরবাড়ি যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ফরহাদ সরদার (৩৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় সাতক্ষীরার পাটকেলঘাটা–কেশবপুর সড়কের রাঢ়ীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফরহাদ সরদার সাতক্ষীরা সদর উপজেলার মধ্যকাটিয়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাক সরদারের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সন্ধ্যায় পাটকেলঘাটা থেকে মোটরভ্যানে করে যশোর জেলার কেশবপুরে অবস্থিত শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন ফরহাদ। পথে পাটকেলঘাটা–কেশবপুর সড়কের রাঢ়ীপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় তিনি সড়কে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম লুৎফর কবির জানান, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাকসহ চালক বিল্লাল গাজীকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy