জনতার সাথে ইফতার এই স্লোগান কে সামনে রেখে চট্টগ্রামের আনোয়ারা উপজেলা এমসিপির সমন্বয়কারী কমিটির উদ্যোগে শুক্রবার বিভিন্ন স্থানে ইফতার বিতরণের আয়োজন করা হয়।
আনোয়ারা উপজেলা এনসিপি প্রধান সমন্বয়কারী লায়ন মোহাম্মদ উল্লাহ মাহমুদ নেতৃত্বে কমিটির সদস্যরা আনোয়ারা টানেল মোড়ে থেকে শুরু করে চাতরী চৌমুহনী বাজার হয়ে চাতরী ইউনিয়নের দুইটা এতিমখানা, আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী ও কর্মচারী, আনোয়ারা থানায় কর্মরত পুলিশ, পথের পথিক ও গাড়ি চালকদের মাঝে ইফতার বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম সমন্বয়কারী মোহাম্মদ নাঈম উদ্দিন, মোহাম্মদ দিদারুল আলম সরওয়ার আলম ফয়সাল সহ বিভিন্ন স্থানেএলাকার নেতা কর্মীরা।
প্রধান সমন্বয়কারী লায়ন মোহাম্মদ উল্লাহ মাহমুদ বলেন নতুন বন্দোবস্ত মানে ব্যতিক্রমি কাজ, যার অন্য দৃষ্টান্ত স্থাপন করে এই আয়োজন করা হয়।। গতানুগতিক ধারার রাজনীতি থেকে বের হতে আমাদের এই আয়োজন।