ছুটিতে দেশে আসা প্রবাসীরা ভিসার মেয়াদ বাড়াবেন যেভাবে

অনলাইন ডেস্ক

প্রবাস

যুদ্ধের কারণে দেশে ছুটিতে এসে আটকে পড়েছেন অনেক বাংলাদেশি। যাদের মধ্যে অনেকের ভিসার মেয়ার শেষ হয়ে গেছে। এ

2026-03-14T23:35:32+00:00
2026-03-14T23:35:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ছুটিতে দেশে আসা প্রবাসীরা ভিসার মেয়াদ বাড়াবেন যেভাবে
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ১১:৩৫ পিএম   (ভিজিট : ২৬০)
ফাইল ছবি
X

ফাইল ছবি

যুদ্ধের কারণে দেশে ছুটিতে এসে আটকে পড়েছেন অনেক বাংলাদেশি। যাদের মধ্যে অনেকের ভিসার মেয়ার শেষ হয়ে গেছে। এ নিয়ে বিপাকে পড়েছেন প্রবাসীরা। এসব প্রবাসীর ভিসার মেয়াদ বৃদ্ধির জন্য বার্তা দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

আজ শনিবার এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ইরান-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে বাংলাদেশে ছুটিতে অবস্থানকালে যেসব কর্মীর ভিসার মেয়াদ ইতোমধ্যে উত্তীর্ণ হয়েছে বা শিগগিরই উত্তীর্ণ হতে যাচ্ছে এবং এ মুহূর্তে সংশ্লিষ্ট দেশে গিয়ে ভিসা নবায়ন করা সম্ভব হচ্ছে না, তাদের বিষয়ে সংশ্লিষ্ট দেশসমূহ নিম্নরূপ পদক্ষেপ গ্রহণ করেছে।

সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, ওমান এবং বাহরাইন হতে বাংলাদেশে আসা কর্মীগণের ভিসা নবায়নের জন্য কর্মীর নিয়োগকর্তা, স্পন্সর বা কফিলের মাধ্যমে যোগাযোগ/অনলাইনে আবেদন করতে হবে।

কুয়েত, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত সরকার ইতোমধ্যে যেসব ভিসার মেয়াদ শেষ হয়েছে বা শেষ হওয়ার পথে এমন সব এন্ট্রি ভিসার মেয়াদ ১ মাস বৃদ্ধি করেছে।





Loading...
Loading...


প্রবাস এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy