সংগঠন হচ্ছে সাংবাদিকদের রক্ষাকবচ-মনে শক্তি রেখে সাংবাদিকতা করতে হবে বলে মন্তব্য বলেন লালমনিরহাট দুই আসনের (সাবেক সংসদ সদস্য ) সালেহ উদ্দিন আহমেদ হেলাল, সাদাকে সাদা কালা কে কালা বলতে হবে, সাংবাদিকরা যেন নির্ভয়ে সত্য তুলে ধরেন।
শনিবার (১৪ মার্চ সন্ধায়, তুষভান্ডার মহিলা ডিগ্রিকলেজ হল রুমে। লালমনিরহাটের পাঁচ উপজেলার সাংবাদিকদের নিয়ে গঠিত জেলার সর্ব বৃহত্তর সাংবাদিক সংগঠন প্রেস ফাইভ এর আয়োজিত ইফতার অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সালেহ উদ্দিন আহমেদ বলেন, বিগত সরকারের আমলে অনেক সাংবাদিক নির্যাতন হয়েছেন আর যেন কেউ নির্যাতনের শিকার হতে না হয়। এসময় তিনি আরো বলেন, একটা সময় দেশে কোন নিয়ম ছিল না শৃঙ্খলা ছিল না, দুর্নীতিতে ভরে গিয়েছিল , এখন আর সেদিন নেই। অতএব আপনারা লিখতে কোন ভয় পাবেন না, সত্যকে তুলে ধরতে আপনাদের কলম থামিয়ে রাখবেন না। অসৎ মানুষের কাছ থেকে দূরে দূরে থাকবেন। মনে রাখবেন সাংবাদিকরা হচ্ছে জাতির বিবেক।
ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন প্রেস ফাইভ এর আয়বায়ক, আলতাফুর রহমান। প্রেস ফাইভ এর উপদেষ্টা, রেজাউল করিম মানিকের সঞ্চালনায়,আরো স্বাগত বক্তব্য রাখেন চ্যানেল ২৪ টেলিভিশনের রংপুর বুরো প্রধান ফকরুল শাহীন, মাছরাঙ্গা টেলিভিশনের গুরু প্রধান , ফুয়াদ হাসান।
এ সময় আরো উপস্থিত ছিলেন, ফাইভের উপদেষ্টা, মেহেদী হাসান জুয়েল, সদস্য সচিব নূর আলমগীর অনু যুগ্ন আহবায় (এক) মোস্তাফিজুর রহমান মোস্তফা, যুগ্ন আহবায়ক (দুই) ফারুক আলম, আহবায়ক কমিটির সদস্য, সাইফুল ইসলাম, রাহেবুল ইসলাম টিটুল,
সহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সাংবাদিক নেতা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।