পতেঙ্গায় স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার পর থানায় গিয়ে স্বামীর আত্মসমর্পণ

​চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

চট্টগ্রাম নগরের পতেঙ্গা এলাকায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার পর কোলের শিশুকে নিয়ে থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন

2026-03-15T15:26:14+00:00
2026-03-15T15:26:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পতেঙ্গায় স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার পর থানায় গিয়ে স্বামীর আত্মসমর্পণ
​চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: রোববার, ১৫ মার্চ, ২০২৬, ৩:২৬ পিএম   (ভিজিট : ৯৮)
ফাইল ছবি
X

ফাইল ছবি

চট্টগ্রাম নগরের পতেঙ্গা এলাকায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার পর কোলের শিশুকে নিয়ে থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন ঘাতক স্বামী। 

শনিবার (১৪ মার্চ) রাতে পতেঙ্গা থানার ৪১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পাড়া এলাকায় এই নৃশংস ঘটনা ঘটে।

নিহত নারীর নাম হালিমা আক্তার রুহি (৩০)। তিনি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ ইউনিয়নের সোনাপুর এলাকার আব্দুল মান্নানের মেয়ে। অভিযুক্ত স্বামী জহিরুল ইসলাম পেশায় একজন লেগুনা চালক। তারা একই এলাকার বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জহিরুল ও হালিমার মধ্যে পারিবারিক বিষয় নিয়ে বিরোধ চলছিল। শনিবার বিকেল থেকেই তাদের মধ্যে পুনরায় তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে জহিরুল ধারালো অস্ত্র দিয়ে হালিমার শরীরে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

হত্যাকাণ্ডের পর জহিরুল পালিয়ে না গিয়ে তার ছোট শিশুকে কোলে নিয়ে সরাসরি পতেঙ্গা থানায় হাজির হন এবং পুলিশের কাছে নিজের অপরাধ স্বীকার করে আত্মসমর্পণ করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠায়।

পতেঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে। তিনি বলেন, অভিযুক্ত ব্যক্তি থানায় এসে আত্মসমর্পণ করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy