প্রকাশ: রোববার, ১৫ মার্চ, ২০২৬, ৫:৩২ পিএম (ভিজিট : ২৬৩)

X
সংগৃহীত ছবি
ব্রিটিশ বাংলাদেশি কাউন্সিলের ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিনকে সভাপতি এবং ব্যবসায়ী সাবুল মিয়াকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। গত ১১ মার্চ অনুষ্ঠিত সভায় এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে সর্বসম্মতিক্রমে সিনিয়র সহসভাপতি হিসেবে কাউন্সিলর জিয়াউল ইসলাম, সভাপতি কাউন্সিলর মুমতাজ হুসাইন, সিআইপি কাওছার আহমেদ, যুগ্ম সম্পাদক বাহার উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নুরুল হক শিপু এবং কোষাধ্যক্ষ হিসেবে ব্যবসায়ী ফয়েজ আহমেদকে নির্বাচিত করা হয়েছে। এ ছাড়া সদস্য হিসেবে সুলতান আহমেদ, ডাক্তার তানভীর উদ্দিন আহমেদ এবং হুসনা আরা বেগম মনোনীত হয়েছেন।
কমিটি গঠনের পূর্বে অনুষ্ঠিত সভায় কাউন্সিলর জিয়াউল ইসলাম এমবিই সভাপতিত্ব করেন এবং নুরুল হক শিপু সভা পরিচালনা করেন। সভায় বক্তারা বলেন, ব্রিটিশ বাংলাদেশি কাউন্সিল যেকোনো পরিস্থিতিতে ব্রিটিশ বাংলাদেশিদের অধিকার রক্ষায় কাজ করে যাবে।
নবনিযুক্ত সভাপতি ড. মুহাম্ম্দ ফইজ উদ্দিন এমবিই বলেন, আমরা হয়তো একদিন থাকবো না, কিন্তু ব্রিটিশ বাংলাদেশি কাউন্সিল যতদিন থাকবে ততদিন ব্রিটিশ বাংলাদেশিদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাবে। সভায় বিলেতে বসবাসরত বাঙালিদের ১০ দফা দাবি উপস্থাপন করা হয়।
আগামী দুই বছরের মধ্যে এসব দাবির বাস্তবায়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলার ঘোষণা দেন নেতারা। সভা শেষে সভাপতি কাউন্সিলর জিয়াউল ইসলাম এমবিই সর্বসম্মতিক্রমে গৃহীত কমিটির অনুমোদন করেন।