মধ্যপাড়া পাথরখনিতে শ্রমিক পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

সারাবাংলা

দিনাজপুরের মধ্যপাড়া পাথর খনি এলাকায় সাবেক দুস্থ ও অসহায় খনি শ্রমিক পরিবারের মাঝে ঈদবস্ত্র, খাদ্যসামগ্রী ও নগদ অর্থ

2026-03-15T21:08:32+00:00
2026-03-15T21:08:32+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
মধ্যপাড়া পাথরখনিতে শ্রমিক পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ মার্চ, ২০২৬, ৯:০৮ পিএম   (ভিজিট : ৯৯)
ঈদ উপহার বিতরণ
X

ঈদ উপহার বিতরণ

দিনাজপুরের মধ্যপাড়া পাথর খনি এলাকায় সাবেক দুস্থ ও অসহায় খনি শ্রমিক পরিবারের মাঝে ঈদবস্ত্র, খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছে খনিটির ঠিকাদারী প্রতিষ্ঠান জার্মানিয়া-ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি)।

রোববার (১৫ মার্চ) বেলা সাড়ে ১১টায় খনির সামনে অবস্থিত জিটিসির চ্যারিটি হোমে এই উপহার বিতরণ করা হয়। শ্রমিক পরিবারের হাতে ঈদ উপহার ও নগদ অর্থ তুলে দেন, জিটিসির নির্বাহী পরিচালক মো. জাবেদ সিদ্দিকীর পক্ষে উপ-মহাব্যবস্থাপক মো. জাহিদ হোসেন।

জানা গেছে, খনির ব্যবস্থাপনা ও উৎপাদন কার্যক্রম পরিচালনাকারী জিটিসি খনি এলাকায় নিয়মিত সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এর অংশ হিসেবে প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান মাসে খাদ্যসামগ্রী এবং দুই ঈদ উপলক্ষে ঈদবস্ত্র ও নগদ অর্থ সহায়তা দেওয়া হচ্ছে।

উপহার নিতে আসা কয়েকজন শ্রমিক পরিবারের সদস্য জানান, জিটিসি তাদের সন্তানদের শিক্ষার জন্য উপবৃত্তি, চিকিৎসা পরামর্শ এবং বিভিন্ন সময় আর্থিক সহায়তা দিয়ে পাশে দাঁড়াচ্ছে।

জানা গেছে, জিটিসি চ্যারিটি হোম থেকে খনিতে কর্মরত শ্রমিকদের পরিবারের উচ্চশিক্ষায় অধ্যয়নরত ৫২ জন শিক্ষার্থীকে উপবৃত্তি দেওয়া হচ্ছে। পাশাপাশি খনি এলাকার মানুষের জন্য সপ্তাহে পাঁচ দিন বিনা মূল্যে স্বাস্থ্য পরামর্শ সেবাও চালু রয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy