নজরবিডির উদ্যোগে এতিম ও অসহায়দের জন্য দোয়া ও ইফতার মাহফিল

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর উত্তরায় অনলাইন সংবাদমাধ্যম নজরবিডি ডট কম-এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে শুক্রবার বিকেলে এতিম ও অসহায় শিশুদের

2026-03-16T12:56:44+00:00
2026-03-16T12:56:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নজরবিডির উদ্যোগে এতিম ও অসহায়দের জন্য দোয়া ও ইফতার মাহফিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ১২:৫৬ পিএম   (ভিজিট : ৮৪)
X

রাজধানীর উত্তরায় অনলাইন সংবাদমাধ্যম নজরবিডি ডট কম-এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে শুক্রবার বিকেলে এতিম ও অসহায় শিশুদের জন্য দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে শিশুদের মাঝে জায়নামাজ বিতরণ করা হয়।

প্রধান অতিথি আলী আকবর আলী বলেন, “বর্তমানে বাংলাদেশসহ সারা বিশ্বে অনলাইনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দুর্নীতিসহ নানা অপরাধ কমানো সম্ভব। সঠিক তথ্য মানুষের কাছে পৌঁছালে অন্যায় ও অবিচারের বিরুদ্ধে জনমত তৈরি হয় এবং জবাবদিহিতা বৃদ্ধি পায়। অনলাইন মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষও দ্রুত সংবাদ জানতে পারছে।”

তিনি আরও আশা প্রকাশ করেন, “নজরবিডি ডট কম খুব অল্প সময়ের মধ্যে দেশের প্রায় আঠারো কোটি মানুষের হৃদয়ে স্থান করে নেবে। সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থকে সামনে রেখে নজরবিডি ভবিষ্যতে আরও শক্তিশালী গণমাধ্যম হিসেবে আত্মপ্রকাশ করবে।”

সভাপতির বক্তব্যে নজরবিডি’র সম্পাদক ও প্রকাশক মুহাম্মদ আমিনুল ইসলাম বলেন, “সমাজে একটা সমস্যা আছে, মানুষ দায়িত্ব এড়িয়ে যায়। আমরা সবাই যদি আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করি, সমাজ বদলে যাবে এবং দেশ আরও উন্নত হবে। বাংলার প্রবাদ আছে ‘সকলে মিলে করি কাজ, হারি-জিতি নাহি লাজ’।’’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবসায়ী ও সমাজসেবক মো: আনোয়ার হোসেন আনু, ঢাকা মহানগর উত্তর বিএনপি’র আহ্বায়ক সদস্য মো: আলী আকবর আলী, আব্দুস সালাম সরকার, শাহ আলম ও অন্যান্য নেতৃবৃন্দ।

শেষে দেশ, জাতি ও মুসুলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy