কোথায় আছেন নেতানিয়াহু, জীবিত না মৃত?

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী নিহত বা গুরুতর আহত হয়েছেন- এমন গুজব ছড়িয়ে পড়ার পর নিজের ভিডিও প্রকাশ

2026-03-17T11:47:59+00:00
2026-03-17T11:47:59+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
কোথায় আছেন নেতানিয়াহু, জীবিত না মৃত?
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ১১:৪৭ এএম   (ভিজিট : ২২৫)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী নিহত বা গুরুতর আহত হয়েছেন- এমন গুজব ছড়িয়ে পড়ার পর নিজের ভিডিও প্রকাশ করে জীবিত থাকার প্রমাণ দিয়েছেন নেতানিয়াহু।

গতকাল রোববার তার টেলিগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা একটি ভিডিওতে তাকে একটি ক্যাফেতে কফি নিতে এবং সহযোগীর সঙ্গে কথা বলতে দেখা যায়। ভিডিওটি জেরুজালেমের শহরতলীর একটি ক্যাফেতে ধারণ করা হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

ভিডিওতে নেতানিয়াহুর এক সহযোগী তাকে উদ্দেশ করে তার মৃত্যুর গুজবের বিষয়ে প্রশ্ন করলে তিনি কিছুটা শ্লেষাত্মক ভঙ্গিতে জবাব দেন। ইংরেজি শব্দ ‘ডেড’–এর দ্ব্যর্থবোধক ব্যবহার করে তিনি বলেন, ‘আমি কফির জন্য পাগল। জানেন তো? আমি আমার জনগণের জন্যও পাগল।’

সংবাদ সংস্থা রয়টার্স জানায়, ক্যাফেটির ফাইল ছবির সঙ্গে ভিডিওতে দেখা অভ্যন্তর মিলিয়ে যাচাই করা হয়েছে। পাশাপাশি ওই ক্যাফেও সামাজিক যোগাযোগমাধ্যমে নেতানিয়াহুর সেখানে যাওয়ার কিছু ছবি ও ভিডিও প্রকাশ করেছে, যা ঘটনাটির সত্যতা নিশ্চিত করতে সহায়তা করেছে।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও নিয়ে বিতর্ক শুরু হয়। ওই ভিডিওটি গত শুক্রবার নেতানিয়াহুর এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে প্রকাশিত হয়, যেখানে তিনি সামরিক সংঘাত নিয়ে মন্তব্য করেন। তবে ভিডিওটিকে ঘিরে দাবি ওঠে যে এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি।

কিছু ব্যবহারকারী দাবি করেন, ভিডিওর একটি ফ্রেমে নেতানিয়াহুর ডান হাতে ছয়টি আঙুল দেখা যাচ্ছে। এই ‘অতিরিক্ত আঙুল’ নিয়েই শুরু হয় নতুন জল্পনা- ভিডিওটি নাকি ভুয়া। তবে তথ্য যাচাইকারীরা জানান, সেটি আসলে দৃষ্টিভ্রম। তার দুই হাতেই স্বাভাবিকভাবে পাঁচটি করে আঙুল রয়েছে।

এদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনিকে নিয়েও বিভিন্ন গুজব ছড়িয়েছে। তাকে নিয়ে নানা জল্পনার মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, তিনি শুনেছেন খামেনেই হয়তো বেঁচে নেই। যদিও পরে বিভিন্ন সূত্র জানায়, তিনি আহত হলেও জীবিত আছেন।

ইরান–ইসরায়েল সামরিক উত্তেজনার মধ্যে উভয় পক্ষের নেতাদের অবস্থান নিয়ে সামাজিক মাধ্যমে নানা গুজব ছড়িয়ে পড়ছে। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে, নেতানিয়াহু সুস্থ ও নিরাপদ আছেন এবং তাকে নিয়ে প্রচারিত মৃত্যুর খবর সম্পূর্ণ ভুয়া।





Loading...
Loading...


আন্তর্জাতিক এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy