মালয়েশিয়ায় ঈদ কেনাকাটায় ব্যস্ত বাংলাদেশিরা

বুলেটিন ডেস্ক

প্রবাস

ঈদকে ঘিরে আনন্দ, নতুন পোশাক আর পরিবারের সঙ্গে সময় কাটানোর অনুভূতি থাকলেও প্রবাসী শ্রমজীবীরা সেই পরিচিত পরিবেশ থেকে

2026-03-17T11:51:20+00:00
2026-03-17T11:51:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মালয়েশিয়ায় ঈদ কেনাকাটায় ব্যস্ত বাংলাদেশিরা
বুলেটিন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ১১:৫১ এএম   (ভিজিট : ২২১)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ঈদকে ঘিরে আনন্দ, নতুন পোশাক আর পরিবারের সঙ্গে সময় কাটানোর অনুভূতি থাকলেও প্রবাসী শ্রমজীবীরা সেই পরিচিত পরিবেশ থেকে অনেক দূরে থাকেন। তবুও ঈদ উপলক্ষে মালয়েশিয়া-র বিভিন্ন মার্কেটে প্রবাসীদের কেনাকাটায় ব্যস্ততা দেখা যাচ্ছে। তারা নিজেদের পছন্দের পোশাক কেনার পাশাপাশি দেশের স্বাদ ধরে রাখতে দেশীয় খাদ্যসামগ্রীও সংগ্রহ করছেন, যাতে প্রবাসে থেকেও ঈদের আনন্দ কিছুটা হলেও উপভোগ করা যায়।

স্বজন আর পরিবার থেকে হাজার মাইল দূরে মালয়েশিয়ায় বসবাস করছেন ১০ লাখেরও বেশি বাংলাদেশি প্রবাসী। তবুও ঈদকে ঘিরে তাদের প্রস্তুতি আর আনন্দে যেন কমতি নেই।

ঈদ সামনে রেখে কুয়ালালামপুরের কেডাবলিওসিসহ বিভিন্ন মার্কেটগুলোতে রোজার শেষ মুহূর্তে কেনাকাটা করছেন প্রবাসীরা।

ঈদের নামাজ, বন্ধুদের সঙ্গে দেখা-সাক্ষাৎ আর ছোট্ট করে ঈদের আনন্দ ভাগাভাগি এই ভাবনাতেই নতুন পাঞ্জাবি, আতর, জুতা আর প্রয়োজনীয় সামগ্রী কিনছেন তারা।

কেবল পোশাকই নয়, ঈদের দিন দেশিয় খাবারের স্বাদ পেতে সেমাই, কিশমিশ, নারিকেল আর বিভিন্ন দেশি পণ্যের চাহিদাও বেড়েছে প্রবাসীদের মধ্যে। প্রত্যাশিত বিক্রি না হলেও ঈদের আগমুহূর্তে বিক্রি বাড়ার প্রত্যাশা ব্যবসায়ীদের।

স্বজনদের থেকে দূরে থাকলেও প্রবাসের মাটিতে নিজেদের মতো করে ঈদের আনন্দ খুঁজে নেন বাংলাদেশিরা। স্মৃতি আর ভালোবাসার টান নিয়েই তাদের এই প্রস্তুতি।





Loading...
Loading...


প্রবাস এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy