প্রকাশ: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ৩:২৬ পিএম (ভিজিট : ৭২০)

X
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীতে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন ক্যান্টনমেন্ট থানা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক সুফিয়া আক্তার বিপুল।
নিজস্ব অর্থায়নে আয়োজিত এ কর্মসূচিতে এলাকার নিম্নআয়ের ও সুবিধাবঞ্চিত মানুষের হাতে ঈদের বিভিন্ন উপহার তুলে দেওয়া হয়।
এ সময় তিনি বলেন, এলাকার মানুষের কল্যাণে সব সময় কাজ করতে চান। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, নিজ ওয়ার্ডের পাশাপাশি অন্যান্য ওয়ার্ডেও পর্যায়ক্রমে দুঃস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হবে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।